1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৫ Time View

প্রাণঘাতী করোনায় একদিনের ব্যবধানে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ৩ লাখ ৩৩ হাজারেরও বেশি, সেই সঙ্গে এ রোগে মৃত্যু কমেছে প্রায় ২ হাজার। বিশ্বজুড়ে মহামারি শুরুর পর থেকে এ রোগে প্রতিদিন আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এ তথ্য।

ওয়ার্ল্ডোমিটার্সের হিসেব অনুযায়ী, শনিবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৮৪১ জন এবং এ রোগে মারা গেছেন ৩ হাজার ৯০৭ জন।আগের দিন শুক্রবার বিশ্বে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮ লাখ ১৫ হাজার ৫৬৪ জন এবং এই রোগে মারা গিয়েছিলেন ৫ হাজার ৮৬০ জন।

হিসাব করে দেখা যাচ্ছে, ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ৩ লাখ ৩৩ হাজার ৭২৩ জন এবং মৃতের সংখ্যা কমেছে ১ হাজার ৯৫৩ জন।

ওয়ার্ল্ডোমিটার্স বলছে, শনিবার সর্বোচ্চ দৈনিক সংক্রমণ হয়েছে ফ্রান্সে, আর এ রোগে এই দিন সর্বোচ্চসংখ্যক মৃত্যু দেখেছে রাশিয়া।

শনিবার ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৬১১ জন এবং এ রোগে মারা গেছেন ৮৪ জন। একই দিন রাশিয়ায় করোনায় মারা গেছেন ৯৮১ জন এবং এ রোগে নতুন আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৯৪৬ জন।

ফ্রান্স ও রাশিয়া ব্যতীত বিশ্বের অন্যান্য যেসব দেশে শনিবার করোনায় আক্রান্ত-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সে দেশগুলো হলো- ইতালি (নতুন আক্রান্ত ৫৪ হাজার ৭৬২, মৃত্যু ১৪৪), যুক্তরাষ্ট্র (নতুন আক্রান্ত ৪০ হাজার ৪৫৮, মৃত্যু ১০৮), তুরস্ক (নতুন আক্রান্ত ২০ হাজার ৪৭০, মৃত্যু ১৪৫) এবং জার্মানি (নতুন আক্রান্ত ১৭ হাজার ২৪৮, মৃত্যু ১১৭)।

এ ছাড়া এইদিন বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৫ হাজার ৮০৩ জন। এই সংখ্যা অবশ্য আগের দিন শুক্রবারের চেয়ে কম। শুক্রবার বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৪ লাখ ৪৬ হাজার ৩৮৪ জন।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৪৩ লাখ ৮৮ হাজার ৬৬২ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ২ কোটি ৪৩ লাখ ৬১ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৮৮ হাজার ৬০১ জন।

২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৭ কোটি ৯৮ লাখ ১২ হাজার ৬৫৯ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৫৪ লাখ ১৩ হাজার ৯০ জনের। এছাড়া করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ২৫ কোটি ১০ হাজার ৯৭৩ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ