1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ

করোনায় নতুন মৃত্যু প্রায় ৫ হাজার, শনাক্ত ৫ লাখেরও বেশি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৫০ Time View

বিশ্বে করোনা কিছুটা নিয়ন্ত্রণে এলেও মৃত্যু ও শনাক্তের সংখ্যা থেমে নেই। গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে ৪ হাজার ৯১১ জনের। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ লাখ ৭৬ হাজার ৩৬২ জন।

একই সময়ে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৭ হাজার ৮৪৮ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার ৩৩ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার (২১ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৫ কোটি ২০ লাখ ৪৫ হাজার ২১৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ লাখ ২৮ হাজার ৭৮৩ জনের।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ৯১৩ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৭ হাজার ৫৫৪ জন।

এছাড়া লাতিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ১৫ হাজার ৮৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ৯০৫ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। এরপর ২০২০ সালের ১১ মার্চ এই করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ