1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

বিসিবি থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম খান!

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৫৬ Time View

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস কমিটি থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম খান। নিজের ফেসবুক পোস্টে এমনটাই জানালেন তার সহধর্মিণী সাবিনা আকরাম।

সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে সাবিনা আকরাম ফেসবুক পোস্টে লেখেন, ‘ক্রিকেট অপারেশনস ছেড়ে দিচ্ছে আকরাম খান’। এরপরই গুঞ্জন ওঠে ক্রিকেটপাড়ায়। তবে এ ব্যাপারে আকরামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

গত অক্টোবরে বিসিবি নির্বাচনের পর কথা ছিল নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। তবে তখন থেকেই কমিটির প্রধান আকরাম খানের সরে দাঁড়ানোর কানাঘুষা শোনা যাচ্ছিল। অবশেষে সেসব সত্য প্রমাণিত করে সরেই দাঁড়াচ্ছেন তিনি।

আকরামের সরে দাঁড়ানো প্রসঙ্গে তার স্ত্রী সাবিনা বলেছেন, ‘এটা আমাদের পারিবারিক সিদ্ধান্ত। ক্রিকেট নিয়ে জীবনের বড় একটা সময় পড়ে থাকলো আকরাম। আমরা চাই এখন সে ক্রিকেটের পাশাপাশি পরিবারকে আরও সময় দিক। কিন্তু ক্রিকেট অপারেশনসের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে তো সেটা সম্ভব নয়। এই কারণেই এমন সিদ্ধান্ত।’

উল্লেখ্য, ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান ২০১৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকেই তিনি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আগামী সপ্তাহে বিসিবির প্রথম বোর্ড সভায় ক্রিকেট অপারেশন্সের নতুন চেয়ারম্যানের নাম ঘোষিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ