1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

প্রথমবার রুনা লায়লা ইত্যাদিতে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২
  • ১৭৭ Time View

সফলতার সাথে দুই যুগ পার হচ্ছে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র। এ অনুষ্ঠানে অনেক বরেন্য শিল্পীরা গান করেছেন। শুধু বাদ ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়িকা রুনা লায়লা। এবারের ঈদের ইত্যাদিতে গান করেছেন তিনি।

সম্প্রতি মিরপুর ইনডোর স্টেডিয়ামে ইত্যাদির জন্য রুনা লায়লা গাওয়া এ গানের শুটিং সম্পন্ন হয়েছে। গানটির শিরোনাম ছিল ‘বাংলাদেশের সবুজ মাঠে-নদীর ঘাটে গঞ্জে হাটে খুশির দোলা লাগে, ভালো লাগে বড় ভালো লাগে’। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকুউজ্জামান,সুর করেছেন আলী আকবর রুপু।

প্রথমবার ইত্যাদিতে গান করা প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘বাংলাদেশের টিভিমিডিয়ায় ইত্যাদি অনেক জনপ্রিয় একটি অনুষ্ঠান। হানিফ সংকেত অনেকদিন ধরেই এ অনুষ্ঠান গান করার জন্য বলছিলেন। শিডিউল মেলানো সম্ভব হয় নি বলে এতোদিন গাওয়া হয় নি। এবারের ঈদে শেষপর্যন্ত হানিফ সংকেতের দীর্ঘদিনের অনুরোধে সাড়া দিতে পারায় ভালো লাগছে।’

এবারের ঈদের ইত্যাদি প্রচার হবে বিটিভির ঈদের পরদিন রাত ৯টায়।

ইত্যাদি ছাড়াও এবারের ঈদে চ্যানেল টোয়িন্টি ফোরে ‘ধ্রুবতারা’ নামের একটি অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশনায় অংশ নিবেন রুনা লায়লা। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ