1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা

কর্ণফুলী গার্ডেন সিটির দুই দোকান থেকে ৪৫০ ভরি স্বর্ণ চুরি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৮৯ Time View

রাজধানীর কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিংমলের চারতলায় দুটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এরমধ্যে একটি দোকান থেকেই ৪৫০ ভরি স্বর্ণ ও নগদ সাড়ে ৭ লাখ টাকা চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকানমালিক। অন্য দোকান থেকে চুরির হিসাব চলছে।

শনিবার (১৮ ডিসেম্বর) ভোরে এই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া দোকান দুটি হলো- ‘বেস্ট আ্যন্ড বেস্ট জুয়েল অ্যাভিনিউ জুয়েলার্স ও মোহনা জুয়েলার্স।’

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘শুক্রবার দিনগত রাতে দোকান বন্ধ করে চলে যান প্রতিষ্ঠানের কর্মীরা। সকালে এসে দোকান খুলে তারা চুরির বিষয়টি টের পান। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয় সংগ্রহের চেষ্টা করছি। এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আলামত সংগ্রহ করেছে।’

ওসি বলেন, ‘কী পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে, তা মালিকদের সঙ্গে কথা বলে তালিকা করা হচ্ছে। মালিকরা এলে অভিযোগ দেওয়ার পরে মামলা নথিভুক্ত করা হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ