1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা

এবার সেই উপস্থাপক নাহিদের খোঁজে ডিবি

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৯০ Time View

সম্প্রতি নাহিদ নামে এক যুবকের ফেসবুক পেজে (www.facebook.com/nahidrains) ‘অসুস্থ খালেদা, বিকৃত বিএনপির নেতাকর্মী’ শিরোনামে একটি লাইভ সাক্ষাৎকারে এসে অশালীন মন্তব্য করে সমালোচিত হন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। লাইভ আয়োজন করা সেই যুবক নাহিদের বিষয়ে খোঁজ করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, আমরা যতটুকু জেনেছি নাহিদ নামে ছেলেটির কাছে বোধহয় একটি টিভি ক্যামেরা আছে। তিনি বিভিন্ন সময় মন্ত্রী মহোদয়সহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে উস্কানিমূলক কথা বলেছেন। তার বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।

সূত্র জানায়, নাহিদের বাড়ি চট্টগ্রামে। তিনি বহুদিন ধরে এভাবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে আসছেন তার অনলাইন লাইভ সাক্ষাৎকারে। এসব সাক্ষাৎকারের মাধ্যমে তিনি তার ফলোয়ার বৃদ্ধির চেষ্টা করছেন বলেও জানা গেছে।

সর্বশেষ লাইভে তথ্য প্রতিমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ের উদ্দেশে অশালীন মন্তব্য করেন। প্রতিমন্ত্রীর এমন মন্তব্যে বিএনপি ও বিভিন্ন মহল থেকে তুমুল প্রতিবাদ জানানো হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করা হয়।

এরপর থেকে প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনায় উঠে আসে সেই সাক্ষাৎকারের উপস্থাপক নাহিদের নাম। অভিযোগ রয়েছে নাহিদ ওই সাক্ষাৎকারে প্রতিমন্ত্রীকে অশালীন মন্তব্য দেওয়ার জন্য উস্কানিমূলক একাধিক প্রশ্ন করেছেন। আর এসব অভিযোগের ভিত্তিতে নাহিদের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন ডিবি পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ