1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ

নাসির-অমিসহ তিনজনের নারাজি দিলেন পরীমনি

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৮২ Time View

মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় নারাজি (অভিযোগপত্র মানি না) দাখিল করেছেন চিত্রনায়িকা পরীমনি।

আজ বুধবার (১ ডিসেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে এ আবেদন করেন তিনি।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা করে আদেশ পরে দেবেন বলে জানান।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী এসব তথ্য জানান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদ হোসেন ঢালী বলেন, ‘মামলার কিছু গুরুত্বপূর্ণ সাক্ষী, সিসি ফুটেজের কয়েকজন সাক্ষীর বক্তব্য তদন্তে উঠে আসেনি। তাই বাদী অভিযোগপত্রে ক্ষুব্দ হয়ে নারাজির আবেদন করেছেন।’

এ দিন সকাল ১০টায় আদালতে হাজির হন পরীমনি।

আজ মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আদালতে বাদী নারাজি দিয়েছেন। এ বিষয়ে আদেশ পরে দেবেন বলে আদালত জানিয়েছেন।

গত ৬ সেপ্টেম্বর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামাল হোসেন অভিযোগপত্র দাখিল করেন। এর আগে ১৪ জুন সাভার মডেল থানায় পরীমনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ