1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

খুনের হুমকি পেয়ে থানায় এফআইআর কঙ্গনার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৫০ Time View

কঙ্গনা রানাওয়াত ও বিতর্ক এখন সমার্থক শব্দে পরিণত হয়েছে। কৃষক আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কারণে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন কঙ্গনা রানাওয়ত। হিমাচল প্রদেশের একটি থানায় তিনি এ নিয়ে এফআইআর করেছেন। একই সঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, এসব খুনের হুমকিকে তিনি ভয় পান না। বিষয়টি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন কঙ্গনা।

কঙ্গনা তার বিবৃতিতে বলেন, ‘মুম্বাই হামলার সন্ত্রাস দমনকারীদের কথা মনে পড়ছে। অপরাধীদের কখনও ভোলা উচিত নয়। এই ধরনের ঘটনায় দেশের মধ্যেই কিছু মানুষ অপরাধীদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ভারতমাকে অপমান করার কোনো সুযোগই এরা ছাড়েনি। কিছু টাকা ও ক্ষমতার লোভে এরা বিক্রি হয়ে যায়।’

তিনি আরও লেখেন, ‘আমি আমার পোস্টে হুমকি পেয়েছি ক্রমাগত। ভাটিণ্ডার এক ভাই আমাকে হত্যা করার হুমকি দিয়েছে খোলাখুলি। জানিয়ে রাখি, আমি এই ধরনের হুমকিকে ভয় করি না। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে সব সময় সরব হয়ে আমি কথা বলবোই।’

এর আগে, আইনি ঝামেলায় পড়েছিলেন কঙ্গনা। কৃষক আন্দোলনকে খালিস্তানি বিক্ষোভের সঙ্গে তুলনা করায় তার নামে মুম্বাইয়ের একটি থানায় মামলা হয়েছে। কঙ্গনার নামে শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ আনা হয়েছে। যে কারণে মুম্বাইয়ের শিখ সম্প্রদায়ের অমরজিৎ সান্ধু নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেছেন।

এছাড়া কয়েকদিন আগেও বিতর্কিত মন্তব্যের জেরে এই বলিউড অভিনেত্রীর নামে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ