1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৬৯ Time View

কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। এ সময় ২০ হাজার ইয়াবা, দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কেফায়েত উল্লাহ ও কোরবান আলী। তারা রোহিঙ্গা ডাকাত ও মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‍্যাব। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, শুক্রবার ভোরে মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে- এমন খবরে অভিযানে যায় র‌্যাব। আভিযানিক দলের অবস্থান টের পেয়ে ডাকাতরা গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে কেফায়েত ও কোরবান আলীর লাশ পাওয়া যায়।ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ