1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

কঙ্গনার বিরুদ্ধে এফআইআর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৬১ Time View

কঙ্গনা রানাউত এবং বিতর্ক যে সমার্থক শব্দে পরিণত হয়েছে। মঙ্গলবার ফের কাঠগড়ায় বলিউডের এ ‘কন্ট্রোভার্সি কুইন’। কৃষক আন্দোলনকে খালিস্তানি বিক্ষোভের সঙ্গে তুলনা করায় মুম্বাইয়ে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন গুরু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে সাফল্য পায় কৃষকদের দীর্ঘদিনের আন্দোলন। তবে এ সিদ্ধান্তকে একেবারেই মানতে পারেননি কঙ্গনা।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে কঙ্গনা লিখেছেন, ‘তবে কী এবার রাস্তায় নামা মানুষই দেশের আইন ঠিক করবে। নির্বাচিত সরকার নয়? যদি তা-ই হয় তবে এই দেশটাও তো জিহাদি দেশ হয়ে গেল।’

এর পরই কটাক্ষ করে তিনি লেখেন, ‘তাদের সকলকে অভিনন্দন যারা এটি চেয়েছিলেন।’

এখানেই শেষ নয়, কৃষকদের এই প্রতিবাদকে খালিস্তানি আন্দোলনের সঙ্গে তুলনা করতেও ছাড়েননি তিনি। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বোমা ফাটিয়েছিলেন। আর সেই কারণেই এবার মুম্বাইয়ে শিখ সম্প্রদায়ের অমরজিৎ সান্ধু নামের এক ব্যক্তি কঙ্গনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন কঙ্গনা।

সম্প্রতি ইনস্টাগ্রামে কঙ্গনা লেখেন, খালিস্তানি জঙ্গিরা আজ ফের মাথা তুলতে শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ