1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ আগস্ট, ২০১২
  • ৯৭ Time View

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় একজন নিহত হয়েছেন। এ সময় বাসটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের আরও ১৫ যাত্রী আহত হয়েছেন।

রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাবিয়া খাতুন (৬০) স্থানীয় মৃত মোকতার আহমদের স্ত্রী।

আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৪-৪৭৬০) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী একটি বাড়ির আঙিনায় ঢুকে পড়ে।

এ সময় গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে কাদামাটিতে আটকে পড়ে। এ ঘটনায় রাস্তার পাশের দুটি বাড়ির লোকজন প্রাণে রক্ষা পেলেও গাড়ির নিচে চাপা পড়ে পথচারী মাবিয়া খাতুন মারা যান এবং বাসের ১৫ জন যাত্রী আহত হন।

আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (ওসি/তদন্ত) মিজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ