1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ফের বিয়ের পরিকল্পনা করছেন আমির খান

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৬৫ Time View

বলিউড সুপারস্টার আমির খান। শোনা যাচ্ছে, ফের বিয়ের পরিকল্পনা করছেন তিনি।

আমিরকে ডাকা হয় ‘মিস্টার পারফেক্টশনিস্ট’। সিনেমায় চরিত্র রূপায়ন থেকে শুরু করে সব কাজ খুব নিখুঁতভাবে করতে পছন্দ করেন তিনি। তবে তার ব্যক্তিগত জীবনের হিসাবটা একটু অন্য রকম। প্রথমে ভালোবেসে রিনা দত্তকে বিয়ে করেন। পরে তাকে ডিভোর্স দিয়ে নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে ঘর বাঁধেন আমির। কিন্তু কিছুদিন আগে সেটিও ভেঙে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘লাল সিং চাড্ডা’ সিনেমা মুক্তির পরই তৃতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন আমির খান। এখনই বিয়ে করছেন না কারণ তিনি চাইছেন না ব্যক্তিগত কারণে তার সিনেমার ওপর প্রভাব পড়ুক। সাবেক এক সহ-অভিনেত্রীকে বিয়ের পরিকল্পনা করেছেন এ অভিনেতা।

১৯৮৬ সালে কয়েকজন বন্ধুর সহযোগিতায় ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে বিয়ে করেন রিনা ও আমির। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান— জুনাইদ ও ইরা। ২০০২ সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এ অভিনেতার ‘লগান’ সিনেমার সেটেই তাদের পরিচয় হয়। এক সময় বন্ধুত্ব থেকে প্রেম এবং পরবর্তী সময়ে ২০০৫ সালে এ জুটির বিয়ে হয়।

গত ৩ জুলাই হঠাৎ করেই কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন আমির। এক যৌথ বিবৃতি তারা জানান, স্বামী-স্ত্রী হয়ে নয়, তবে সহযোগী এবং একে অন্যের পরিবার হিসেবে থাকবেন তারা। এ ছাড়া তাদের একমাত্র ছেলে আজাদ রাও খানের দেখাশোনা দুজন মিলেই করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ