1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

নির্যাতিত গৃহকর্মীকে উদ্ধার করলো ডিএমপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৬৬ Time View

রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে এক নির্যাতিত গৃহকর্মীকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নারী সহায়তা ও তদন্ত বিভাগের কুইক রেসপন্স টিম।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রজেক্টের ইছামতি বিল্ডিং থেকে তাকে উদ্ধার করা হয়।

শুক্রবার (১৯ নভেম্বর) নারী সহায়তা ও তদন্ত বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হামিদা পারভীন এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক এম. রবিউল ইসলাম নারী সহায়তা ও তদন্ত বিভাগের হটলাইন নম্বরে ফোন করে জানান, উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রজেক্টের ইছামতি বিল্ডিংয়ে এক গৃহকর্মীকে মারাত্মকভাবে মারধর করা হয়েছে। রাতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আশপাশের লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানান।

হামিদা পারভীন বলেন, তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে গেলে ওই গৃহকর্ত্রী দরজা না খোলায় সংবাদদাতা মেয়েটিকে উদ্ধারের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারের হটলাইনে ফোন করেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ওই বিভাগের কুইক রেসপন্স টিম ও তুরাগ থানার টিম ঘটনাস্থলে গিয়ে জানতে পারে ১৪ বছরের মেয়েটি গত এক বছর ধরে গৃহকর্তা জাহিদ হাসানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছে। মাঝে মাঝেই গৃহকর্ত্রী আফরোজা আক্তার মেয়েটিকে মারধর করেন।

এরপর রাত ১১টা ১৫ মিনিটের দিকে কুইক রেসপন্স টিম কিশোরীকে ওই বাসা থেকে উদ্ধার করে যথাযথ প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে নারী সহায়তা ও তদন্ত বিভাগে নিয়ে আসে।

নির্যাতিত গৃহকর্মীকে বর্তমানে তেজগাঁওয়ে ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান নারী সহায়তা ও তদন্ত বিভাগের এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ