1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

পশ্চিম তীরে ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৪৫ Time View

দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর তুবাসে ২৬ বছরের এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, মঙ্গলবার ভোরে এক অভিযানের সময় এ গুলি চালানো হয়।

নিহত ব্যক্তির নাম সাদ্দাম হুসেইন বানি ওদেহ। তিনি তাম্মুন গ্রামের বাসিন্দা। গ্রামটি তাবুস শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাবুস শহরের প্রবেশ পথে ইসরায়েলি বাহিনী গুলি চালালে ওই ব্যক্তির কাঁধ, বুক ও বাম ফুসফুসে বিদ্ধ হয়। কাছের একটি হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা মান জানিয়েছে, পশ্চিম তীরে বৃহত্তর অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী তাবুস শহরে রাতভর অভিযান চালালে বাধা দেয় শহরের বাসিন্দারা। অভিযানের সময় অন্তত দুই ব্যক্তিকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আরও আট ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

পশ্চিম তীরে ইসরায়েল নতুন করে তিন হাজার ইহুদি বসতি নির্মাণের ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যে ওই অভিযান চালানো হয়। বিশ্ব জুড়ে ওই অবৈধ নির্মাণের কঠোর সমালোচনা চলছে। এর পরও বসতি নির্মাণে অনড় ইসরায়েল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ