1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ‘উন্নতি’ হয়েছে: ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘নব্য ফ্যাসিবাদেরও পতন হবে’, বিএনপি সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের কেবিনের চাপ নিয়ন্ত্রণে ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকায় ২০ বিশেষ কমিটি ৭ সচিবের দপ্তর বদল, নতুন ৩ সচিব সচিব পর্যায়ে বড় রদবদল সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তর, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন আরও বাড়ার আশা সিটি প্রশাসকের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী

করোনায় আরো মৃত্যু ৭ হাজার, শনাক্ত সাড়ে ৪ লাখের বেশি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৪৯ Time View

করোনা আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বুধবার (১৭ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ লাখ ২৯ হাজার ৪১১ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ কোটি ৫০ লাখ ৭২ হাজার ৩০৩ জন। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৩ কোটির বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ১৬১ জন। এর আগের দিন করোনায় মারা গেছেন ৫ হাজার ৩১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৭৮৩ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৪ লাখ ৬ হাজার ২৩৫ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৮৫ হাজার ৮৫৯ জনের। মারা গেছেন ১ হাজার ২৫০ জন। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৪ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৩৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৮৬ হাজার ২৬৮ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৫৬ হাজার ৪০১ জনের। মারা গেছেন ৪ লাখ ৬৩ হাজার ৮৫২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ