1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

৪ দেশে ফ্লাইট স্থগিত করল তুরস্ক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৪৫ Time View

করোনার প্রকোপ থেকে বাঁচতে চারটি দেশে ফ্লাইট স্থগিত করেছে তুরস্কের রাষ্ট্রীয় পতাকাবাহী তার্কিশ এয়ারলাইন্স (টিএইচওয়াই)। দেশগুলো হলো- ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও শ্রীলঙ্কা। মূলত করোনা মহামারি থেকে সুরক্ষায় এই পদক্ষেপ নিয়েছে তুরস্ক।

রবিবার তার্কিশ এয়ারলাইন্সের মিডিয়া বিভাগের জ্যেষ্ঠ সহসভাপতি ইয়াহইয়া উসতুন এ তথ্য জানান। দেশটির গণমাধ্যম ডেউলি সাবার খবরে এ তথ্য জানানো হয়েছে।

টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে উসতুন বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দেশে ফ্লাইট স্থগিত করা হয়েছে। টার্কিশ এয়ারলাইন্স নিরাপত্তাকে সবার আগে অগ্রাধিকার দেয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে আরও ৭৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ছয় লাখ ১১ হাজার মানুষ।

তুরস্কের রাষ্ট্রীয় পতাকাবাহী তার্কিশ এয়ারলাইন্স ইউরোপে বেশ জনপ্রিয়। তারা মহামারির পরেও গত ফেব্রুয়ারিতে ইউরোপীয় বিমান চলাচলের শীর্ষে ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ