1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

‘মানি হাইস্ট’র রিমেক নিয়ে ফিরছেন আব্বাস-মাস্তান, ‘প্রফেসর’ অর্জুন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৬৫ Time View

জনপ্রিয় ওয়েব সিরিজ মানি হেইস্ট অবলম্বনে এবার বলিউডে নির্মিত হচ্ছে সিনেমা। ‘থ্রি মানকিস’ শিরোনামের এ ছবি পরিচালনা করবেন খ্যাতিমান দুই নির্মাতা আব্বাস ও মাস্তান। সিনেমার কেন্দ্রীয় চরিত্র আলভারো মর্তে অর্থাৎ প্রফেসর চরিত্রে দেখা যাবে বলিউড তারকা অর্জুন রামপালকে। তবে বাকি চরিত্রগুলোতে কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, গল্পের প্লট নিয়ে থাকছে বেশ উন্মাদনা ও নিজস্বতা। নির্মাতা আব্বাস-মাস্তান সবসময় থ্রিলার সিনেমা বানাতে ভালোবাসেন। আন্তর্জাতিক থ্রিলারগুলোর অবলম্বনে নিজেদের মতো করে সিনেমা বানাতে নিপুণ ও পারদর্শী তারা।

পাঁচ বছর পর ফের পরিচালনায় ফিরছেন আব্বাস-মাস্তান। জানা গেছে, থ্রি মানকিস-এর শুটিং মুম্বাই ও এর বাইরেও হবে। আগামী বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে সিনেমাটি।

বলিউডে অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি উপহার দিয়ে জনপ্রিয় হয়েছেন আব্বাস-মাস্তান জুটি। এ জুটির সর্বশেষ ছবি ছিল ‘মেশিন’। ওই ছবির মাধ্যমেই অভিষেক হয়েছিল আব্বাসের ছেলে মুস্তফার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ