1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

পারিশ্রমিক বাড়িয়ে ২১ কোটিতে কার্তিক আরিয়ান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৬৭ Time View

বলিউডে নতুন প্রজন্মের মধ্যে তুমুল জনপ্রিয় কার্তিক আরিয়ান। তার ছবিগুলো দর্শকের আগ্রহটা থাকে আকাশ ছোঁয়া। বিশেষ করে নারী ভক্তদের কাছে কার্তিকের গ্রহণযোগ্যতা ঈর্ষনীয়। একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে নিজেকে চাহিদা সম্পন্ন অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছন।

সেই চাহিদার জন্যই বাড়িয়েছেন পারিশ্রমিক। রোহিত ধাওয়ানের ‘শেহজাদা’ সিনেমার জন্য তিনি পারিশ্রমিক চেয়েছেন ২১ কোটি রুপি।

ভারতীয় গণমাধ্যমের বরাতে আরও জানা গেল, এই ছবিতে কার্তিক জুটি বাঁধবেন কৃতী স্যাননের সঙ্গে।

‘শেহজাদা’ সিনেমাটি তামিল সিনেমা ‘আলা বৈকুণ্থাপুরামলু’র রিমেক। এই অ্যাকশন-কমেডির জন্য ২১ কোটি রুপি চেয়েছেন তিনি। যা এখন পর্যন্ত তার ক্যারিয়ারে সর্বোচ্চ। তার আগে সমীর বিদওয়ানের ‘রোম-কম’ ছবির জন্য ১৫ কোটি রুপি নিয়েছেন কার্তিক।

একটি সূত্র জানায়, কার্তিক বাজারে তার চাহিদা ও সিনেমার বাজেটের উপর ভিত্তি করে পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন। যেহেতু ‘শেহজাদা’ পুরোপুরি বাণিজ্যিক সিনেমা এবং বেশ ভালো বাজেটে নির্মাণ করা হবে তাই তিনি ২১ কোটি দাবি করেছেন।

২০১১ সালে ‘পেয়ার কা পাঞ্চনামা’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় কার্তিক আরিয়ানের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ