1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণ দেবে জেলা প্রশাসন বন্ধ শিল্প-সেবা প্রতিষ্ঠান চালুতে ২০ হাজার কোটি টাকার স্কিম বাংলাদেশ ব্যাংকের অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেওয়ার দরজা বন্ধ হচ্ছে জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া

আদিয়ান মার্টের সিইওসহ তিনজন রিমান্ডে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৮৬ Time View

চুয়াডাঙ্গায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইও জুবায়ের সিদ্দিক, এমডি মাহমুদ সিদ্দিক ও ব্যবস্থাপক মিনারুল ইসলামকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ ছাড়া উপদেষ্টা আবু বকর সিদ্দিককে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে শুনানি শেষে এই আদেশ দেন চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (প্রথম আদালত) মানিক দাস।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা গোপাল চন্দ্র মণ্ডল আসামিদের সাতদিনের জন্য রিমান্ড প্রার্থনা করেন।

বাদী পক্ষে শুনানী করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সোহরাব হোসেন ও অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন রকি। বিবাদী পক্ষে জামিন শুনানীতে অংশ নেন অ্যাডভোকেট তালিম হোসেন, অ্যাডভোকেট আকবর আলী ও অ্যাডভোকেট বদর উদ্দিন।

বিবাদী পক্ষের আইনজীবী বদর উদ্দিন বলেন, আমাদের মক্কেল নির্দোষ। যেহেতু আদালত রিমান্ড মঞ্জুর করেছেন, তাই আমরা ন্যায়বিচারের স্বার্থে উচ্চ আদালতে যাব।

প্রসঙ্গত, উপজেলার বোয়ালমারী গ্রামের আতিকুর রহমান উজ্জ্বল বাদী হয়ে ২৯ অক্টোবর সদর থানায় উল্লেখিত চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ১৮ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা নিয়ে পণ্য না দিয়ে প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন তিনি।

র‌্যাব ওইদিন রাতেই আসামিদের চুয়াডাঙ্গা ও খুলনা থেকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ