1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ শিক্ষার্থীকে হত্যা: সামনে এলো লোমহর্ষক তথ্য! শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য জরুরি নির্দেশনা জারি হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু আবারও বাড়ল জ্বালানি তেলের দাম ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ চেলসি ইরান যুদ্ধের সময় আমিরাতে ‘আয়রন ডোম’ পাঠায় ইসরায়েল ঢাকায় আজ ঝরতে পারে বজ্রবৃষ্টি, কমবে তাপমাত্রা অভিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৫০০ শয্যার মেডিকেল কলেজ ও উলশী খাল তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী

ফিজির সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ আগস্ট, ২০১২
  • ১১৯ Time View

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফিজির সাবেক প্রধানমন্ত্রী লাসেনিয়া কারাসেকে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

মোট নয়টি অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। ৯০’র দশকে সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানের পরিচালক থাকা অবস্থায় দুর্নীতির মাধ্যমে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে আদালত।

সরকারি কৌঁসুলিরা দাবি করেন ফিজিয়ান হোল্ডিংয়ের প্রধান থাকা অবস্থায় ১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত নিজের ব্যক্তিগত সুযোগ সুবিধা হাতিয়ে নিয়েছেন তিনি। তবে কারাসে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করেন।

৭১ বছর বয়সী এ রাজনীতিক ফিজির সর্বশেষ প্রধানমন্ত্রী হিসেবে ২০০০ সালে নির্বাচিত হন। পরবর্তীতে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। সামরিক কর্মকর্তা কমোডর ভরেক ফ্রাংক বাইনিমারামা এ অভ্যুত্থানের নেতৃত্ব দেন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের আহবান সত্ত্বেও এর পর দেশটিতে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। গণতান্ত্রিত সরকারকে উৎখাতের অপরাধে কমনওয়েলথ রাষ্ট্রগুলোর জোট থেকে ফিজিকে বহিস্কার করা হয়েছে। যদিও দেশটির সরকার আগামী ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত করার অঙ্গীকার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ