1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ছেলের জামিন মিললেই জন্মদিনের কেক কাটবেন শাহরুখ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৬২ Time View

আগামী ২ নভেম্বর বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। এদিন শাহরুখের বাড়ি ‘মান্নাত’-এ দিনভর চলে বিশেষ আয়োজন। বাড়ির সামনে জন্মদিনে এক নজর কিং খানকে দেখতে ভিড় জমান তার ভক্ত-অনুরাগীরা। প্রতি বছর জন্মদিনের আয়োজন নিয়ে বেশ কদিন আগেই শুরু হয় জল্পনা।

তবে শাহরুখ খানের পরিবার জমজমাট উৎসবের মেজাজে নেই। মাদককাণ্ডে গ্রেফতার হয়ে ২০ দিন মান্নাতের বাইরে শাহরুখপুত্র আরিয়ান খান। গত ২ অক্টোবর গ্রেফতারের পর কখনো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে, কখনো আর্থার রোডের কারাগারে কেটেছে তার দিন-রাত।

দফায় দফায় আদালতে শুনানি হলেও মিলছে না জামিন। ছেলেকে কারামুক্ত না করে কী এবার জন্মদিনে কেক কাটবেন বলিউড কিং?

২০১৯ সালের জন্মদিনে মান্নাতের সামনে ভিড় করা ভক্তদের সামনে শাহরুখ। ফাইল ছবি

ঘনিষ্ঠরা বলছেন, আরিয়ান গ্রেফতারের পর তার মা গৌরি খানের জন্মদিন সাদামাটাভাবে কেটেছে। জন্মদিনে কেকও কাটেননি শাহরুখপত্নী। ছেলের শোকে কাতর মা জন্মদিন ভুলেই গিয়েছিলেন হয়তো!

এবার শাহরুখের জন্মদিনেও আরিয়ান কারাগারে থাকলে কোনো উৎসব হবে না বলেই জানাচ্ছেন অভিনেতার ঘনিষ্ঠরা। ফলে ২ নভেম্বর শাহরুখের জন্মদিনের কেক কাটা নির্ভর করছে এখন আদালতের সিদ্ধান্তের ওপর। মুম্বাইয়ের হাইকোর্টে আরিয়ানের জামিন মিললেই ছেলেকে সঙ্গে নিয়ে কেক কাটবেন শাহরুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ