1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

অবশেষে ছেলের সঙ্গে দেখা করলেন শাহরুখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৬০ Time View

মুম্বাইয়ের আর্থার রোড জেলে মাদক-মামলায় বন্দি পুত্র আরিয়ানের সঙ্গে দেখা করলেন ‘বলিউডের বাদশা’ শাহরুখ খান। মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর হাতে আরিয়ান গ্রেফতার হওয়ার পর এই প্রথম তার সঙ্গে জেলে গিয়ে দেখা করলেন শাহরুখ।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে আর্থার রোড জেলে পৌঁছান শাহরুখ। তার সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল। জেলের ভেতর প্রায় ১৫ মিনিট ছিলেন শাহরুখ। দ্রুত সাক্ষাৎ সেরে বেরিয়ে যান তিনি। তার সঙ্গেই ফিরে যান আইনজীবীদের দলটিও।

আরিয়ানের সঙ্গে দেখা করে জেল থেকে বেরোনোর পর শাহরুখ সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি। যেমন মুখ খোলেননি ভেতরে যাওয়ার সময়েও। লম্বা-চওড়া চেহারার দেহরক্ষী তাকে ঘিরে দ্রুত গাড়িতে তুলে দেন। অনতিবিলম্বে জেলচত্বর ছেড়ে যান শাহরুখ। তাঁর সঙ্গে বেরিয়ে যায় তাঁর আইনজীবীর দলও।

গত ২ অক্টোবর একটি প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে মাদক মামলায় আটক করা হয়। ৩ তারিখে তাদের গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। এরপর ওই মামলায় আরও অনেককে গ্রেফতার করা হয়েছে। ৩ তারিখ থেকেই আরিয়ানরা মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর হেফাজতে।

গত ৮ অক্টোবর আদালতে হাজির করানো হলে আরিয়ানকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে একাধিকবার তার জামিনের আবেদন খারিজ হয়ে গেছে। ফলে তিনি এখনও জেলেই বন্দি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ