1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

কাবুলে ভয়‍াবহ বন্দুকযুদ্ধ, ৮ জঙ্গি নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ আগস্ট, ২০১২
  • ১২২ Time View

আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার সকালে ভয়াবহ বন্দুকযুদ্ধে আট জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের ধারণা, জঙ্গিরা কাবুলের কেন্দ্রস্থলে হামলার পরিকল্পনা করছিল।

আফগান নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার সকালের দিকে শহরে পূর্বাংশে একটি বাড়িতে অভিযান চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় ছয় ঘণ্টাব্যাপী সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলে।

আশপাশের ডজনখানেক বাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। ওই এলাকা থেকে বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে, জঙ্গিদের বোমা এবং গোলাবারুদ ভর্তি তিনটি গাড়ি আটক করা হয়েছে। এছাড়া আত্মঘাতী হামলার উপকরণ এবং অন্যান্য যন্ত্রপাতিও তাদের কাছে পাওয়া গেছে।

এদিকে কাবুল পুলিশের প্রধান জেনারেল মোহাম্মদ আইয়ুব সালাঙ্গি জানিয়েছেন, গত বুধবার দিবাগত রাতে তিন জঙ্গিসহ দূর নিয়ন্ত্রিত বোমা উদ্ধার করা হয়। কাবুলের বিভিন্ন এলাকায় তারা হামলার পরিকল্পনা করেছিল বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ