1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাক্টর নিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে দিল শিক্ষার্থীরা হঠাৎ কেন বুলেটপ্রুফ কাচের ভেতর থেকে ভক্তদের সামনে অমিতাভ বচ্চন? স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অভিনেত্রী নাজনীন নাহার নীহা রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় অ্যাপে সাইবার হামলা উপকূলে কমেছে জলদস্যুতা সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা অবরোধ বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প

যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের কঠোর হাতে দমন করা হবে : হানিফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৪৭ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আমরা পরিষ্কারভাবে বার্তা দিতে চাই যে, যারা ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়ে দেশকে অস্থিশীল করতে চায় তাদের কঠোর হাতে দমন করা হবে।

তিনি বলেন, কুমিল্লায় মন্দিরে দুর্গোৎসব চলাকালে হিন্দু ধর্মের লোক পবিত্র কোরআন শরিফ রেখেছিল, এ কথা কেউ বিশ্বাস করবে না। এটা রাখাই হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করার জন্য। যারা দেশের উন্নয়ন-অগ্রগতিতে ঈর্ষাণি¦ত হয়ে সেই বিএনপি-জামায়াত জোটের ইন্ধনে এ ঘটনা ঘটানো হয়েছে। এর মাধ্যমে তারা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ সময় হানিফ বলেন, সরকার ইতিমধ্যে এ ব্যাপারে শক্ত পদক্ষেপ নিয়েছে।

মাহবুব উল আলম হানিফ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট দলীয় কার্যালয়ে কুষ্টিয়া পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে পরিচিতি সভায় যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের এ জবাবে এ কথা বলেন।

পরে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ স ম আখতারুজ্জামান মাসুমের সভাপতিত্বে পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, আজকে বাংলাদেশ উন্নত বাংলাদেশের তালিকায়। পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দর, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই টানেল, ঢাকা মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটাইলাইট স্থাপন করে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ।

তিনি দলীয় নেতা কর্মিদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা যার-যার এলাকায় সজাগ থাকবেন। কোন ভাবেই কেউ যাতে সাম্প্রদায়িক উসকানি দিতে না পারে সে জন্য সচেতন থাকতে হবে। সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ