1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

ভিভিআইপি হওয়ায় বিনামূল্যেই মাদকপার্টিতে যান শাহরুখপুত্র

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৭১ Time View

মুম্বাইয়ের একটি প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে আটক হয়েছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। তাকে জিজ্ঞাসাবাদ করছেন মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)-র কর্তারা। আরিয়ান বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন।

তিনি জানিয়েছেন, তার নাম ‘ভিভিআইপি’ তালিকায় থাকায় ব্যায়বহুল মাদক পার্টিতে প্রবেশের জন্য কোনো মূল্য দিতে হয়নি তাকে। ওই মাদকপার্টির প্রবেশমূল্য ছিল ১ লক্ষ টাকা।

কর্ডেলিয়া নামে সেই প্রমোদতরী থেকে যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন দু’জন নারীও। তারা প্রত্যেকে দিল্লির বাসিন্দা। এখনও পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এনসিবি সূত্রে খবর, পার্টিতে যারা শুধু মাদক সেবন করেছেন কিন্তু লেনদেন করেননি, এনডিপিএস কোর্টে শুধু তাদেরই তোলা হবে। ব্যবহৃত মাদকের পরিমাণ যদি কম হয়, জামিনও পেতে পারেন তারা। কিন্তু সেই প্রমোদতরীর ঘর থেকে নেশা করার কাগজ উদ্ধার হয়েছে।

পুলিশ বলছে যে পরিমাণ মাদক সেখান থেকে পাওয়া গেছে গ্রেফতার করার জন্য তা যথেষ্ট।

ইতিমধ্যেই মুম্বাইয়ে এনসিবির দফতরের সামনে কড়া নিরাপত্তা। ৬ জন ব্যক্তিকে এই পার্টির উদ্যোক্তা হিসেবে চিহ্নিত করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে তাদেরও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ