1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

বুবলীর সঙ্গে কাজ করতে আপত্তি নেই: অপু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৭০ Time View

এফডিসিতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে গতকাল চিত্রনায়িকা শবনম বুবলী জানিয়েছেন, গল্পের প্রয়োজনে অপু বিশ্বাসের সঙ্গে তার অভিনয় করতেও আপত্তি নেই। বিভিন্ন গণমাধ্যমে এ মন্তব্য প্রকাশিত হওয়ার পর অপু বিশ্বাসও জানালেন বুবলীর সঙ্গে তারও কাজ করতে আপত্তি নেই।

অপুর ভাষ্য, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে ঝামেলা ছিল। সেটাও শুধু শাকিব খানের সঙ্গে। এর বাইরে কারও সঙ্গে আমার কোনো ঝামেলা নেই। পেশাদার জীবনে আমি ক্লিন। আর যেহেতু আমি পেশাদার শিল্পী, তাই কাজের ক্ষেত্রে কারও সঙ্গে কাজ করতে আপত্তি নেই।’

ঢালিউড কুইন’খ্যাত এই চিত্রনায়িকা আরও বলেন, ‘পেশাগত জীবনে আমার কাছে সবাই সমান। প্রত্যেক নায়িকাই আমার সহশিল্পী। কাউকে আলাদাভাবে দেখি না। সবাইকে রেসপেক্ট করি। তাই তাদের সঙ্গে কাজ করতে আপত্তি নেই। আমি মনে করি ভালো কাজ ও গল্পের প্রয়োজনে সবার সঙ্গে কাজ করাই বেটার।’

এদিকে, বর্তমানে একাধিক সিনেমাতে কাজ করছেন অপু বিশ্বাস। কদিন আগে শেষ করেছেন ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ‘ঈশা খাঁ’ নামে দুটি সিনেমা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ