1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কর্ণফুলি পেপারে উৎপাদন বাড়ানোর আগ্রহ অ্যাঞ্জেলিকার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ আগস্ট, ২০১২
  • ১০৫ Time View

পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে কর্ণফুলি পেপার মিলসের (কেপিএম) উৎপাদন দক্ষতা বাড়ানো এবং পণ্য বহুমুখীকরণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপান ও বাংলাদেশের যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠান অ্যাঞ্জেলিকা (জেবি) লিমিটেড।

সোমবার বাংলাদেশ সফররত অ্যাঞ্জেলিকা (জেবি) লিমিটেডের প্রেসিডেন্ট এন আহসান উইলিয়াম (N. Ahsan William)) শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে বৈঠককালে এ আগ্রহের কথা জানান।

বৈঠকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে হাইব্রিড বাঁশ উৎপাদনের মাধ্যমে কারখানায় অব্যাহত কাঁচামাল যোগানের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে বাঁশ থেকে পরিবেশবান্ধব টয়লেট পেপার, টিস্যু, তোয়ালে ও ন্যাপকিনসহ পণ্য বহুমুখীকরণেও বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

বৈঠকে অ্যাঞ্জেলিকার প্রেসিডেন্ট বলেন, কর্ণফুলি পেপার মিলস এলাকায় পরিবেশবান্ধব ও গুণগত মানসম্পন্ন হাইব্রিড বাঁশ উৎপাদনের মাধ্যমে মাত্র ছয় মাসে কেপিএমের পুরো চাহিদা মেটানো সম্ভব। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত চিনিকলে আখের চাহিদা মেটাতে হাইব্রিড আখ চাষেরও প্রস্তাব করেন তিনি। উচ্চ ফলনশীল প্রজাতির এ আখ থেকে শতকরা ১১ থেকে ১৩ ভাগ রিকভারি পাওয়া যাবে। এ প্রজাতির আখ চাষে ১৮ মাসে দু’বার ফলন পাওয়া যাবে। বাংলাদেশে উচ্চ ফলনশীল বাঁশ ও আখ সম্প্রসারণ করে কেপিএম ও রাষ্ট্রায়ত্ত চিনি শিল্পকে লাভজনক করা সম্ভব হবে বলে  মন্তব্য করেন তিনি।

জাপানের পরিবেশবান্ধব এ বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বৈঠকে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, জলবায়ু ও পরিবেশের জন্য টেকসই হলে বাংলাদেশ দ্রুত এ প্রযুক্তি নেবে। দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রস্তাবিত প্রজাতির আখ ও বাঁশের গ্রহণযোগ্যতা সনদ সংগ্রহের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে প্রস্তাবিত প্রকল্পের প্রাক-গ্রহণযোগ্যতা যাচাইয়ে এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বিসিআইসি ও বিএসএফআইসির নিকট বাণিজ্যিক প্রস্তাব দেওয়ার জন্য আহ্বান জানান মন্ত্রী।

বৈঠকে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মাহমুদউল হক ভূঁইয়া, অ্যাঞ্জেলিকা (জেবি) লিমিটেডের জাপানি পরিচালক ইয়ামাশিতা নরিও ও কইচিরো ওহতা, বাংলাদেশি মহাব্যবস্থাপক হাবিবুর রহমান, নির্বাহী হিদেয়ুকি সাইতো  প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ