1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এন এইচ টি স্পোর্টসের ক্রিকেট অনুশীলন উদ্বোধন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ২৮১০ কোটি ব্যয়ের পর ঢাকা-গাজীপুর বিআরটিকে ৬ লেন সড়কে রূপান্তরের পরিকল্পনা ‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’ জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সংসদের নতুন কমিটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি নিয়োগে অভিজ্ঞতার শর্ত শিথিল করল সরকার চিরকুট’ সিনেমায় প্লেব্যাক করলেন মেহেদী সরকার ও রাকিবা ঐশী সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীর বন্ধ শিল্প চালু করতে কাজ করছে সরকার: রিজভী

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনায় কমেছে সংক্রমণ ও মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯ Time View

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনায় কমেছে সংক্রমণ ও মৃত্যু। সেই সঙ্গে ২৪ ঘণ্টায় কমেছে সুস্থতার হারও।

এ তথ্য নিশ্চিত করেছে তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স।

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ৮৩৩ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৮ হাজার ৮৪৩ জনের। তাছাড়া, এই দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫৭ হাজার ৩৮১ জন।

আগের দিন, বৃহস্পতিবার বিশ্বে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫ লাখ ৮২ হাজার ২০৩ জন। ওইদিন এ রোগে মারা গিয়েছিলেন ৯ হাজার ৪৪৭ জন এবং সুস্থ হয়ে উঠেছিলেন ৫ লাখ ৩৬ হাজার ৭৭৮ জন।

অর্থাৎ, ২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ২৩ হাজার ৩৭০ জন এবং মৃতের সংখ্যা কমেছে ৬০৪ জন।

পাশাপাশি, এই সময়সীমার মধ্যে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা কমেছে ৭৯ হাজার ৩৯৭ জন।

এদিকে, করোনায় নতুন আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৯৩৪ জন এব মারা গেছেন ১ হাজার ৯৩২ জন।

যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য যেসব দেশে করোনায় সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে সে দেশগুলো হলো – ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য, তুরস্ক , ফিলিপাইন, রাশিয়া, ইরান এবং মালয়েশিয়া।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন মোট ২২ কোটি ২৮ লাখ ৭২ হাজার ৬৯৮ জন এবং মারা গেছেন মোট ৪৬ লাখ ৯২ হাজার ২৬৭ জন।

এছাড়া, মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ২০ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ২৯৭ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ