1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে বল করতে দেখিনি’ হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নিতে চায় সরকার : শিক্ষামন্ত্রী ২৫০০ টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : রেহান আসিফ আসাদ প্রথম ম্যাচ জিতেও লঙ্কানদের কাছে সিরিজ হারল বাংলাদেশ কখনো হাল ছাড়িনি : মিম জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে : বদিউল আলম বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী কোচ মুশতাক বললেন, ‘আমরা চাই বেঞ্চ শক্তিশালী হোক’ তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

বিশেষ বিমানে কোহলি-সিরাজকে দুবাই উড়িয়ে নিচ্ছে আরসিবি

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২ Time View

করোনাভাইরাসজনিত কারণে বাতিল হয়ে গেছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট। তাই এখন শুরু হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তোরজোড়। ইংল্যান্ড থেকে নিজেদের দুই খেলোয়াড়কে দুবাইয়ে নিতে বিশেষ চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)।

ম্যানচেস্টার থেকে শনিবার রাতে বিশেষ ভাড়া করা বিমানে উঠবেন ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি ও পেসার মোহাম্মদ সিরাজ। রোববার তারা পৌঁছাবেন দুবাইয়ে। সেখানে গিয়ে ৬ দিনের কোয়ারেন্টাইনে ঢুকতে হবে এ দুজনকে। এরপর যোগ দিতে পারবেন দলের সঙ্গে।

ভারতীয় সংবাদসংস্থা এএনআইকে আরসিবির এক মুখপাত্র বলেছেন, ‘হ্যাঁ। আমরা কোহলি ও সিরাজের জন্য একটি চার্টার ফ্লাইটের ব্যবস্থা করেছি। তারা দুজন ইংল্যান্ড সময় শনিবার রাত ১১.৩০ মিনিটে বিমানে ঊঠবেন। দুবাইয়ে তাদের নিরাপদ ট্রানজিট সর্বোচ্চ গুরুত্ব পাবে। পরে দুজনকে ৬ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

আগামী ১৯ সেপ্টেম্বর দুবাইয়ে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএলে বাকি অংশের খেলা। পরে আবুধাবিতে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে ব্যাঙ্গালুরু।

আগামী ২৪ সেপ্টেম্বর শারজাহয় হতে যাওয়া প্রথম ম্যাচেই খেলবে বিরাট কোহলির দল, প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। সবমিলিয়ে দুবাইয়ে ১৩টি, শারজাহয় ১০টি এবং আবুধাবিতে হবে ৮টি ম্যাচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ