1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

থাইল্যান্ডে বিদ্রোহী হামলায় ৪ সেনা নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুলাই, ২০১২
  • ১৪৮ Time View

থাইল্যান্ডের বিরোধপূর্ণ দক্ষিণাঞ্চলে শনিবার সকালে বিদ্রোহীরা গুলি করে চার থাই সেনাকে হত্যা করে। গুলিতে আরো দুই সেনা আহত হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে থাই সেনা কর্তৃপক্ষ।

দক্ষিণাঞ্চলীয় পাত্তানি প্রদেশের মায়ো জেলায় ছয়জন সেনার একটি টহল দল দায়িত্ব পালনরত অবস্থায় বিদ্রোহীদের হামলার শিকার হয়।

থাইল্যান্ড সেনাবাহিনীর কর্মকর্তা প্রামোত প্রম সংবাদ মাধ্যমকে জানান, তিনটি পিক-আপ ট্রাকে করে প্রায় বিশ জন বিদ্রোহীর একটি দল সেনাদের  উপর গুলি চালালে এই হত‍াহতের ঘটনা ঘটে।

বুধবার ইয়ালা প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় পাঁচ পুলিশ সদস্য মারা যাওয়ার দুইদিন পরই এই হামলার ঘটনা ঘটলো।

গত আট বছরে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রায় প্রতিদিনই সংঘটিত বোমা হামলা বা গুলিতে সেনা ও বেসামরিক মানুষসহ এ পর্যন্ত ৫ হাজার মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ