1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

কলোরাডো হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতক ‘মানসিক রোগী’!

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুলাই, ২০১২
  • ১৪৩ Time View

যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি প্রেক্ষাগৃহে গত সপ্তাহে সংঘটিত হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত ঘাতক মানসিক রোগী বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম। নিজের বিশ্ববিদ্যালয়ের মনোচিকিৎসকের কাছে তিনি চিকিৎসাও নিয়েছিলেন বলে জানা গেছে। ডেনভারের আদালতে এ তথ্য প্রকাশিত হয়।

নিউরোসাইন্স বিষয়ের ওপর পিএইচডি কোর্স করতে থাকার সময়ই পড়াশোনা থেকে ঝরে পড়েন মেধাবী ছাত্র জেমস হোমস। এর পর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে তার আইনজীবী। আগামী সোমবার তার বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে।

যুক্তরাষ্ট্রেরর সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ডেনভারের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা হোমসকে অনেক আগেই মানসিক রোগী হিসেবে সনাক্ত করেন। উল্লেখ্য, হোমস এ বিশ্ববিদ্যালয়েরই সাবেক পিএইচডির ছাত্র।

ব্যাটম্যান সিরিজের সদ্য মুুক্তি প্রাপ্ত চলচ্চিত্রের প্রিমিয়ার শো চলাকালে কলোরাডোর অরোরা শহরের একটি প্রেক্ষাগৃহে বেপরোয়া গুলিবর্ষণে ১২ জন নিহত এবং ৫৮ জন আহত হন। ঘটনার পরপরই ঘটনাস্থলের পাশ থেকে ঘাতক জেমস হোমসকে গ্রেফতার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ