1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

আমার ব্যক্তিগত ভিডিও ফাঁস করার অধিকার কারো নেই: পরীমণি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬ Time View

চিত্রনায়িকা পরীমণি প্রায় এক মাস কারাবাসের পর মুক্ত হয়েছেন। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর ফিরে আসেন নিজের বনানীর বাসায়। ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে গত এক মাসে ঘটে নানা বিষয় নিয়ে স্বল্প পরিসরে কথা বলেছেন নায়িকা। তবে শিগগিরই বিস্তারিত জানাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।

পরীমণি গ্রেফতার হওয়ার পর তার একাধিক ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সেগুলো নিয়ে বিতর্ক-সমালোচনার ঝড় বয়ে যায়। জামিনে মুক্তি পাওয়ার পর এ বিষয়টি নিয়েও কথা বলেছেন পরী। তিনি বলেন, ‘আমার ফোন, গাড়ি সব সিআইডিতেই আছে। যেসব ভিডিও বাইরে এসেছে সেগুলো ওই ফোনেই ছিল। আমার ব্যক্তিগত ভিডিও ফাঁস করার অধিকার কারো নেই। তাও আমার ফোন থেকে।’

পরীমণি জানান, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এজন্যই তিনি আদালত প্রাঙ্গণে চিৎকার করে সহযোগিতা চেয়েছিলেন। তার ভাষ্য, ‘চোখের সামনে আমাকে ফাঁসিয়ে দিয়েছে, আমি বলব না? আরে আমাকে যখন এখান (বাসা) থেকে নেয়, তখন আমি জানি নাকি যে, আমাকে গ্রেফতারের জন্য নেয়! কত নাটক করে আমাকে এখান থেকে নিল। বলল, জাস্ট অফিসে যাবেন, কথা বলবেন, চলে আসবেন। ওমা, পরদিন দেখি পরীমণি গ্রেফতার। আমি বুঝলাম না কিসের জন্য।’

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকালে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। চার ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করে। এরপর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়। সেই মামলায় ১৯ দিন কারাগারে ছিলেন তিনি। এছাড়া আরও ৮ দিন তিনি থানা ও সিআইডি হেফাজতে ছিলেন বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ