1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সিরিজসেরা হয়েও কেন বাদ? সূর্যবংশীকে নিয়ে যা বললেন গম্ভীর নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রে ১০ ‘ছোট বাংলাদেশ’, যেখানে মেলে দেশের স্বাদ হকিতে হার দিয়ে মিশন শুরু করলো বাংলাদেশ বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ মানিলন্ডারিং প্রতিরোধে সক্ষমতা বাড়াচ্ছে বিএফআইইউ রাজশাহীতে রাতে উত্তাল পদ্মার ঢেউয়ে ডুবেছে নৌকা টানাপড়েনের পর তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’ ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

শোকের মাসে র‌্যাবের গোয়েন্দা ইউনিট তৎপর রয়েছে : ডিজি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ১০৩ Time View

আগস্ট মাসকে কেন্দ্র করে এখন পর্যন্ত নেতিবাচক কোনো তথ্য নেই উল্লেখ করে র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, এরপরও আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। আমরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো অপতৎপরতারোধে প্রস্তুত রয়েছি। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা অবলম্বন করেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে র‌্যাব। র‌্যাবের গোয়েন্দা ইউনিটও তৎপর রয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে উত্তরা ১০ নম্বর সেক্টরের রানাভোলায় জামিয়া ইসলামিয়া এতিমখানা ও মাদরাসায় দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, আগস্ট শোকের মাস। এ মাসে অনেক অঘটন ঘটিয়েছে জঙ্গিরা। প্রতিবারই আগস্ট মাসকে কেন্দ্র করে দেশে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট একসঙ্গে কাজ করি। আগস্ট মাসের সমস্ত ইভেন্টে যাতে নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করি।

এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাসায় ঘাতকের নির্মম বুলেটের আঘাতে সপরিবারে শহীদ হন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে র‌্যাব সদরদফতর পবিত্র কোরআন খতম, বিশেষ দোয়া ও মােনাজাত, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার উত্তরায় চার শতাধিক দুস্থ ও এতিমের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও সারাদেশে র‌্যাবের সব ব্যাটালিয়নের তত্ত্বাবধানে চার হাজারের বেশি অসহায়, দুস্থ, এতিম ও হতদরিদ্রের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

এদিকে জাতীয় শােক দিবস উপলক্ষে র‌্যাব সদরদফতরের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। শুক্রবার জুমার নামাজের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত অন্যান্য শহীদের আত্মার মাগফেরাত কামনায় র‌্যাবের সব ইউনিটের মসজিদে দােয়া ও বিশেষ মােনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ