1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ

হকিতে হার দিয়ে মিশন শুরু করলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

হার দিয়ে এশিয়ান গেমস হকির মিশন শুরু করেছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাপানের জিফুতে ‘পুল-এ’র ম্যাচে প্রথম কোয়ার্টারে পোস্ট অক্ষত রাখে বাংলাদেশ। পরের কোয়ার্টারে বায়ে সং মিন ও ওহ সেওং এক মিনিটের মধ্যে গোল করে এগিয়ে নেন দক্ষিণ কোরিয়াকে। এই কোয়ার্টারের শেষ দিকে লি গ্যাংসানের ফিল্ড গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় দলটি।

তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে ইয়াং জিহুনের লক্ষ্যভেদে আরও কোণঠাসা হয়ে যায় লাল-সবুজরা। চতুর্থ ও শেষ কোয়ার্টারের শেষ দিকে সিম জায়েওনের ফিল্ড গোলে নিশ্চিত হয় দক্ষিণ কোরিয়ার সহজ জয়।

আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘পুল এ’-তে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া।

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | বিজনেস বাংলাদেশ.কম.বিডি

ইমেইল : biznessbangladesh@gmail.com

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ