1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের ফের শীর্ষে সাকিব

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৫৫ Time View

অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিতে রেখেছেন বড় অবদান। বোলিংয়ে ছিলেন দুর্দান্ত, ব্যাটিংয়ে ছোট ছোট, অথচ কার্যকর কিছু ইনিংস খেলেছেন। তাতেই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৪-১ ব্যবধানে। এমন পারফরম্যান্সের সুবাদে সাকিব আল হাসান ফের চলে এসেছেন টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে।

সুখবর আছে মুস্তাফিজুর রহমানেরও। বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্যের পুরস্কার পেলেন। টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে মুস্তাফিজ উঠে এসেছেন সেরা দশে।

দুঃসময় কাটিয়ে সাকিব ঠিক ফেরার মতোই ফিরেছেন। ঘরের মাঠে সদ্য শেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ দাপট দেখিয়েছেন তিনি। বিশেষ করে বল হাতে একটা ম্যাচ ছাড়া প্রতিটিতেই সেই চেনা ছন্দে ছিলেন। অজিদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৩.২ ওভারে ১ মেডেন ও ৯ রানে নেন ৪ উইকেট।

তার পথ ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল পূর্ণ করেন সাকিব। একই সঙ্গে বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে টি-টুয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে এই ফরম্যাটে ব্যাটিংয়ে এক হাজার রান ও ১০০ উইকেট নেওয়ার যে কীর্তি গড়েছেন, যা নেই আর কারোর।

সেই সাফল্যের রেশ থাকতেই এবার র‌্যাঙ্কিংয়ে সুখবর। ২০১৭ সালের অক্টোবরের পর ফের টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন সাকিব। দুইয়ে নেমে গেলেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। দুজনের রেটিং পয়েন্টের ব্যবধান যদিও মাত্র ১।

সুখবর আছে মুস্তাফিজুর রহমানেরও। বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ক্রিকেটার অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্যের পুরস্কার পেলেন। টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে মুস্তাফিজ উঠে এসেছেন সেরা দশে। অজিদের বিপক্ষে সদ্য শেষ সিরিজে ৭ উইকেট নিয়েছেন দ্য ফিজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ