1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

আরও ২২৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৪২ Time View

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৫ জন ঢাকার বাইরে এবং ২১১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এ নিয়ে চলতি মাসের ১০ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৩২১ জন। চলতি বছরে মোট চার হাজার ৯৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

এর আগে, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯১৫ জন এবং ঢাকার বাইরে ৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ