1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

মেক্সিকোর কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ, নিহত ৭

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জুলাই, ২০১২
  • ১৩৬ Time View

মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে সাত শ্রমিক নিহত হয়েছে। খনির সুরঙ্গে জমে থাকা মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণটি সংঘটিত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিস্ফোরণের শিকার শ্রমিকরা মারাত্মকভাবে দদ্ধ হয়ে পাথরের নিচে চাপা পড়েন বলে জানিয়েছেন কোহুইলা প্রদেশের সিভিল ডিফেন্সের প্রধান ফ্রান্সিসকো কনত্রেরাস। কোহুইলা প্রদেশের এল প্রগরেসো নামের কয়লা খনিতে এ দুর্ঘটনা ঘটে। খনিটি যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তবর্তী মেক্সিকোর ইগল পাস শহরের ১৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত।

দুর্ঘটনার পরপরই ঘণ্টাব্যাপী চেষ্টার পর উদ্ধারকারীরা খনির ভেতর চাপা পড়া মৃতদেহগুলোকে বের করে আনতে সক্ষম হয়। খনির ভেতর গ্যাস জমে থাকায় আরও বিস্ফোরণের আশঙ্কায় উদ্ধার প্রচেষ্টা বিলম্বিত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

খনির মালিক পক্ষ এল প্রগরেসো মাইনিং কোম্পানি এর আগেও দুর্বল ব্যবস্থাপনার কারণে জরিমানা ও নিষেধাজ্ঞার সম্মুখীন হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে মেক্সিকোর শ্রম মন্ত্রণালয়। এছাড়া দুর্ঘটনার সময় খনিতে যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছিলো না বলেও জানিয়েছেন স্থানীয় জরুরি বিভাগের এক কর্মকর্তা। মাটির ৭৫ মিটার নিচে সুরঙ্গে জমে থাকা মিথেন গ্যাসই এ বিস্ফোরণের জন্য দায়ী বলে জানান তিনি।

জমে থাকা মিথেন গ্যাসের কারণে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় কয়লা খনিগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ২০০৬ সালেও কোহুইলা রাজ্যের কয়লাখনিতে অনুরুপ বিস্ফোরণে ৬৫ খনি শ্রমিক প্রাণ হারান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ