1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ শিক্ষার্থীকে হত্যা: সামনে এলো লোমহর্ষক তথ্য! শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য জরুরি নির্দেশনা জারি হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু আবারও বাড়ল জ্বালানি তেলের দাম ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ চেলসি ইরান যুদ্ধের সময় আমিরাতে ‘আয়রন ডোম’ পাঠায় ইসরায়েল ঢাকায় আজ ঝরতে পারে বজ্রবৃষ্টি, কমবে তাপমাত্রা অভিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৫০০ শয্যার মেডিকেল কলেজ ও উলশী খাল তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী

পুঁজিবাজারে আসছে ম্যানইউ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জুলাই, ২০১২
  • ১০৬ Time View

ব্রিটেনের ধনী ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড পুঁজিবাজারে আসার চিন্তাভাবনা করছে। সংশ্লিষ্ট একটি সূত্র গত বুধবার জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে যাত্রা শুরু করবে ম্যানইউ। ১৯ কোটি ৩০ লাখ পাউন্ডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) নিয়ে ক্লাবটির অভিযেষক হবে বলে জানা গেছে।

সূত্র আরো জানিয়েছে, গ্ল্যাজার ফ্যামিলি পরিচালিত ফুটবল ক্লাবটি আগামী শুক্রবার বা আগামী সপ্তাহের প্রথম দিকে তাদের রোডশো’ শুরু করবে। আইপিও’র ভিত্তিতে ক্লাবটির মূল্যমান ৩শ’ কোটি ডলারে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।

তবে বাজারের অবস্থা বিবেচনায় ক্লাবের আইপিও আসতে আরো দেরি হতে পারে বলে সতর্ক করেছে সূত্র। ইউরোপে ঋণ সঙ্কট এবং পুঁজিবাজারের অবস্থা ভাল না যাওয়ার কারণে এর আগেও কয়েকবার পিছিয়েছে ম্যানইউ।

এখন ক্লাবটি যদি পরিকল্পনা মতো এগুতো পারে তাহলে ১৩ আগস্টের মধ্যে আইপিও নির্ধারণ করতে সক্ষম হবে বলে আশা করা যায়।

তবে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ