1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

ভারতে একদিনের ব্যবধানে বাড়ল সংক্রমণ ও মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৫৪ Time View

একদিনের ব্যবধানে ভারতে সংক্রমণ লাফিয়ে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। অথচ একদিন আগেই নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩০ হাজারের কম। ১৩২ দিন পর মঙ্গলবার সংক্রমণ ছিল সবচেয়ে কম। কিন্তু ২৪ ঘণ্টায় আবারও সংক্রমণ ৪০ হাজার ছাড়িয়ে গেল।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৩ হাজার ৬৫৪ জন, যা গতকালের তুলনায় ৪৭ শতাংশ বেশি। একদিন আগের তুলনায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬৪০ জন। অথচ একদিন আগে এই সংখ্যা ছিল ৪১৫।

এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৪ লাখ ৮৪ হাজার ৬০৫। দেশটিতে দৈনিক সংক্রমণের অর্ধেকই হয়েছে কেরালায়। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১২৯ জন। মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ সাড়ে ৬ হাজারের নিচে নেমেছে।

অপরদিকে তামিলনাড়ুতে ১ হাজার ৭৬৭ জন, অন্ধ্রপ্রদেশে ১ হাজার ৫৪০ জন, কর্নাটকে ১ হাজার ৫০১ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এসব রাজ্যে আগের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ। তবে উত্তর-পূর্ব ভারতের অধিকাংশ রাজ্যের সংক্রমণ পরিস্থিতি এখনও লাগামছাড়া।

ভারতে এখন পর্যন্ত করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ২২ হাজার ২২ জন। কেরালায় গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিন মৃত্যুর সংখ্যা ১৫০ জনের মতো। তবে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু ২৫০ ছাড়িয়েছে। ওড়িশায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০ জনের। বাকি সব রাজ্যেই দৈনিক মৃত্যু ৫০-এর নিচে।

সংক্রমণ বাড়ায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে গত ২৪ ঘণ্টায়। তবে বাড়লেও তা ৪ লাখের নিচে রয়েছে। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৯৯ হাজার ৪৩৬ জন। এখন পর্যন্ত ভারতে ৪৪ কোটি ৬১ লাখ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ