1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

জার্মাসিন লেভারকুজেনে শিল্পপার্কে বিস্ফোরণ : নিহত ২

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৯ Time View

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর লেভারকুজেনে রাসায়নিক শিল্পপার্কে বড় ধরনের বিস্ফোরণে অন্তত ২ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে। এ বিস্ফোরণের ঘটনায় এখনো ৫ জন নিখোঁজ।

মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষে জানিয়েছে।

শিল্পপার্ক ‘চেমপার্কের’ প্রধান লারস ফ্রিডরিখ বলেন, তাদের সন্ধানে জোর তৎপরতা অব্যাহত আছে। দুঃখজনক হচ্ছে, তাদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। কী কারণে এই বিস্ফোরণ, তা এখনো পরিষ্কার নয়।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকে শোনা গেছে। বিস্ফোরণের পর চেমপার্কের ওপর বিপুল পরিমাণ কালো ধোঁয়া দেখা যায়।

শিল্পপার্কে বিস্ফোরণের পর পরই এর আশপাশের এলাকার বাসিন্দাদের ‘চরম বিপদ’ সম্পর্কে সতর্ক করে তাদের বাড়ির ভেতর থাকতে ও দরজা-জানালা বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়।

আল-জাজিরা জানিয়েছে, চেমপার্কের বর্জ্য পোড়ানোর স্থাপনায় এ বিস্ফোরণটি ঘটায় খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তবে কেন এ বিস্ফোরণ, বিশেষজ্ঞরা এখনো তা বের করতে পারেনি।

চেমপার্কের ওয়েসবাইটের তথ্যে অনুযায়ী, এই শিল্প পার্কটিতে ৩০টিরও বেশি কোম্পানির কারখানা আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ