1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

নাইজেরিয়ায় আকস্মিক বন্যা, ৩৫ জনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১২
  • ১১৫ Time View

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ৩৫ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। ব্যাপক বৃষ্টিপাতের কারণেই হঠাৎ করেই এ বন্যা সৃষ্টি হয় বলে জানা গেছে। অনেক লোক এখনও নিখোঁজ বলে স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।

আকস্মিক বন্যায় মধ্যাঞ্চলীয় জস নগরীর প্রায় দুই শতাধিক বাড়িঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত ৩৫ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নাইজেরিয়ার প্লাতাই রাজ্যের রেড ক্রস প্রধান মানাসি ফামপে। প্রবল বৃষ্টিপাতের কারণে স্থানীয় লামিঙ্গো বাঁধ উপচে এ বন্যার সৃষ্টি হয় ।

রোববার রাতে হঠাৎ এ বন্যা শুরু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় অধিকাংশ অধিবাসী তাদের বাড়ি ঘরে অবস্থান করছিলেন।

চলতি বছরের মৌসুমি বৃষ্টিপাতের কারণে নাইজেরিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। নাইজেরিয়ার সবচেয়ে বড় শহর লাগোসের অনেক এলাকাও বন্যায় প্লাবিত হয় বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ