1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

ইরানে পানির দাবিতে বিক্ষোভ : গুলিতে নিহত ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৫৫ Time View

ইরানে খরা পরিস্থিতি চরম আকার ধারণ করায় গত সপ্তাহ থেকে পানির দাবিতে আন্দোলনে নেমেছে হাজার হাজার মানুষ। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাগুলোতেও।

বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রথমে টিয়ারগ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়। পরে আন্দোলনকারীদের ওপর চালানো হয় গুলি। এতে তিনজন নিহত হয়েছে।

সিএনএন’র খবরে বলা হয়, পশ্চিমাঞ্চলের লরেস্তান প্রদেশের আরিগোদারজ শহরসহ দেশটির বিভিন্ন প্রদেশ ও শহরে আন্দোলন ছড়িয়ে পড়েছে। আরিগোদারজ শহরে বিক্ষোভকারীদের ওপর চালানো গুলিতে নিহত হন অন্তত তিনজন।

যদিও স্থানীয় প্রশাসন দাবি করছে, গুলি চালানোর ঘটনা ও মৃত্যু ‘রহস্যজনক’। কে বা কারা গুলি চালিয়েছে তা তারা নিশ্চিত নয়।

খরার কারণে পানির তীব্র সংকট দেখা দিয়েছে ইরানের খুজেস্তান প্রদেশে। দৈনন্দিন কাজে ব্যবহৃত পানির চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি কৃষিকাজও ব্যাহত হচ্ছে। নেতিবাচক প্রভাব পড়ছে কারখানার উৎপাদনেও। এসব কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা।

এক প্রত্যক্ষদর্শী জানান, আন্দোলন বিক্ষোভ দমনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় শনিবার। পুলিশের গুলিতে নিহত হয় কয়েকজন।
খবর সিএনএন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ