1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

চীনে গুদামে আগুন, নিহত ১৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৫৯ Time View

চীনের উত্তর-পূর্বাঞ্চলের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছে আরও ১২ জন। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের রাজধানী চ্যাংচুনে ওই গুদামটি অবস্থিত।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উদ্ধারকাজ এখনও চলছে। ওই ঘটনার প্রকাশিত ছবিতে দেখা গেছে উদ্ধারকর্মীরা মই এবং ক্রেন দিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। ওই ভবনটির চারপাশ কাঁচ দিয়ে ঘেরা।

দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে শিনহুয়া। চীনে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। ভবন নির্মাণের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা মেনে না চলা এবং অননুমোদিত ভবনগুলো এমন ভাবে তৈরি করা হয় যে, দুর্ঘটনা ঘটলে সেখান থেকে বের হওয়াটাও অনেকটা কঠিন হয়ে পড়ে।

এর আগে গত জুনে চীনের হেনান প্রদেশে একটি বোর্ডিং স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জন নিহত হয়। এর মধ্যে অধিকাংশই শিশু। পরবর্তীতে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানা যায় যে, ওই স্কুল ভবনে বাধ্যতামূলক অগ্নি নিরাপত্তা নিরীক্ষণের কাজ শেষ করা হয়নি।

ওই স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়। চীনের সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে উন্নত সুরক্ষা মানের নিশ্চয়তা চেয়েছেন।

২০১৭ সালে বেইজিংয়ের অভিবাসী অধ্যুষিত এলাকায় দুইবার অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ডজন মানুষ নিহত হয়। এছাড়া ২০১০ সালে সাংহাই আবাসিক ব্লকের একটি ২৮ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৮ জন প্রাণ হারায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ