1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হলো হজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৯ Time View

মক্কার মসজিদুল হারামে পবিত্র কাবা ঘর হাজীদের বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হলো এই বছরের হজ। সৌদি আরবের হজ, স্বাস্থ্য ও নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলোতে এই খবর জানানো হয়।

খবরে বলা হয়, ঈদুল আজহা ও কোরবানীর পর মিনায় অবস্থানকারী হাজীদের বেশিরভাগ বৃহস্পতিবার তিন জামরাতে শয়তানকে তৃতীয় দিন পাথর নিক্ষেপ শেষে মক্কায় উপস্থিত হন। সেখানে তারা হজের সমাপনী হিসেবে কাবায় বিদায়ী তথা শেষবারের মতো তাওয়াফ করেন। তাওয়াফ শেষে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই তারা মক্কা ছেড়েছেন বলে খবরে জানানো হয়।

এতে আরো বলা হয়, মিনায় থেকে যাওয়া অল্প কিছু হাজী শুক্রবার চতুর্থ দিন শয়তানকে পাথর নিক্ষেপ করে মক্কায় চলে আসবেন। পবিত্র কাবায় বিদায়ী তাওয়াফের পর তারা মক্কা ত্যাগ করবেন।

ঈদুল আজহা ও কোরবানীর দিনের পরবর্তী তিনদিন পর্যন্ত হাজীদের মিনায় অবস্থান করতে হয়। এই তিনদিনের অবস্থানকালে তাদের প্রতিদিন তিন জামরাতে শয়তানকে প্রতীকি পাথর নিক্ষেপ করতে হয়।

তবে কোনো হাজী চাইলে মিনায় দুইদিন অবস্থান করেই চলে যেতে পারেন।

এদিকে সৌদি স্বাস্থ্যমন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণসহ হাজীদের মারাত্মক কোনো স্বাস্থগত সমস্যা ছাড়াই এই বছরের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ‘আমি জানাতে চাচ্ছি, এই বছরের হজ সফল। কোনো করোনাভাইরাস সংক্রমণ বা অন্য কোনো মহামারীর বিস্তৃতি ঘটেনি।’

করোনাভাইরাস সংক্রমণে সতর্কতায় দ্বিতীয় বছরের মতো এবার সৌদি আরবের বাইরে থেকে কেউ হজের সুযোগ পাননি। দেশটিতে বাস করা ১৫-৬৫ বছর বয়সী সৌদি নাগরিক ও বিদেশী বাসিন্দাদের করোনাভাইরাস সংক্রমণ রোধে টিকা দেয়া সাপেক্ষে হজের অনুমতি দেয়া হয়। হজের অনুমতির জন্য পাঁচ লাখের বেশি আবেদন থেকে বাছাই করে সৌদি আরবে বাস করা ১৫০ দেশের মোট ৬০ হাজার আবেদনকারীকে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় হজের অনুমতি দেয়। সূত্র : আরব নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ