1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

টাকা নয়, দর্শকের মন চুরি করেছি: সালমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৬৭ Time View

তার ছবির জন্য ট্রোলরা একহাত নেন সালমান খানকে। ভাই আরবাজ় খানের টক শোয়ে এসে ট্রোলদের জবাব দিলেন ভাইজান। এক নেটিজ়েন তার বিরুদ্ধে ‘নকল’ হওয়ার অভিযোগ তুলেছেন।

সালমানের সহাস্য জবাব, ‘‘যে বলেছে, হতে পারে তার স্ত্রী আমার সম্পর্কে কিছু ভাল বলেছে। তার মেয়ে আমার ছবি দেখতে চেয়েছে। আমি হয়তো সেই ব্যক্তিকে কখনও আমল দিইনি। ঈর্ষা থেকেই এমন কথা বলছে সে।’’

মাসকয়েক আগে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘রাধে’ ছবি নিয়েও বিস্তর সমালোচনা করেছিলেন নেটিজ়েনরা। খারাপ ছবি করার জন্য দর্শকের একাংশ সলমনের কাছে টাকা ফেরতও দাবি করেছিলেন। সেই প্রসঙ্গে সলমনের উত্তর, ‘‘টাকা নয়, দর্শকের মন চুরি করেছি।’’

তার অভিনয় নিয়ে আঙুল তুলেছিলেন অনেকে। ‘দিখাওয়া ওয়ালা অ্যাক্টিং’-এর জবাবে সালমান বলেছেন, ‘‘ওই রকম অভিনয়ের জন্যও বড় হৃদয় আর সাহস থাকা চাই। যদি দম থাকে, তবে আপনিও করে দেখান।’’

ভাইজান কবে বিয়ে করবেন, তা নিয়েও কৌতূহলের অন্ত নেই। তবে আরবাজ় ফাঁস করেছেন, পরিবারের মধ্যে সম্পর্ক নিয়ে সবচেয়ে খারাপ পরামর্শ দেন সালমান। নেটিজ়েনরা যা-ই বলুন, অনুরাগীদের জন্য সালমান থেমে নেই। ‘টাইগার থ্রি’-র জন্য কঠিন পরিশ্রম করছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছেন সেই ভিডিও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ