1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

টোকিও অলিম্পিক থেকে কেরবারও সরে দাঁড়ালেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৫২ Time View

কয়েকদিন পরেই টোকিওতে পর্দা উঠবে অলিম্পিকের। কিন্তু তার আগেই একের পর এক টেনিস তারকা এ আসর থেকে সরে দাঁড়াচ্ছেন। সবশেষ সেই তালিকায় যুক্ত হলেন আঞ্জেলিক কেরবার।

ব্যস্ত সূচির মাঝে বিশ্রাম নেওয়ার উদ্দেশে টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়াচ্ছেন কেরবার। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটায় জানান তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা। ২০১৬ রিও অলিম্পিকে মেয়েদের এককে রুপা জিতেছিলেন তিনি।

ঘাসের কোর্টের এবারের মৌসুমে বেশ ব্যস্ত সময় কেটেছে কেরবারের। গত এক মাসে তিনটি টুর্নামেন্টে অংশ নেন তিনি। হোমবুর্ক ওপেন জয়ের পর উইম্বলডনে ওঠেন সেমি-ফাইনালে।

আগামী ২৩ জুলাই শুরু হবে টোকিও অলিম্পিক। এর আগে এ প্রতিযোগিতাটিতে অংশ না নেওয়ার ঘোষণা দেন রাফায়েল নাদাল, রজার ফেদেরার, ডমিনিক টিম, সেরেনা উইলিয়ামস, সিমোনা হালেপ ও বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ