1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক ঝুঁকিতে রয়েছেন : মির্জা ফখরুল বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার

নেদারল্যান্ডসকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৫৩ Time View

পুসকাস অ্যারেনায় কমলা উৎসব হয়নি। সব আলো কেড়ে নিয়েছে চেকরা। ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোতে নেদারল্যান্ডসকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চেক রিপাবলিক।

রোববার (২৭ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া এই খেলায় চেক রিপাবলিক ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিক মুখোমুখি হবে ডেনমার্কের। প্রথমার্ধে গোল শূন্য ড্র-তে খেলার ইতি ঘটে। দ্বিতীয়ার্ধ আসতেই খেলার অন্য রং নেয়। চেকরা চেপে ধরে ডাচদের। লাল কার্ড দেখে ডি লিট মাঠের বাইরে গেলে ১০ জনের দলে পরিণত হয় ডাচরা। ম্যাচের ৫৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে।

ডি লিট মাঠের বাইরে যাওয়ার ১৩ মিনিট না যেতেই গোল খেয়ে বসে নেদারল্যান্ডস। ফ্রি কিক থেকে দারুণ হেডে বল জালে জড়িয়ে চেকদের এগিয়ে দেন হোলস।

এর মিনিট ১২ পর আবারো গোল পেয়ে যায় চেকরা। মাঝ মাঠে হোলস বল দখলে নিয়ে বাড়ান উইনালডামের কাছে। উইনালডাম ডি বক্স পর্যন্ত নিয়ে এসে ঠেলে দেন দৌড়ে আসতে থাকা শ্রিকের দিকে। দারুণ দক্ষতায় গোল দিতে ভুল করেননি শ্রিক।

সর্বশেষ ৭ ম্যাচের মধ্যে ৫টিতেই জিতেছে চেক রিপাবলিক। তার মধ্যে ২০০৮ সালের ইউরোর ম্যাচও রয়েছে। সেবার ৩-২ গোলে জিতেছিল চেকরা। এবার জয় ২-০ গোলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ