1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

‘টিকার টাকা ভারত ফেরত দেবে কি না, তা স্বাস্থ্য মন্ত্রণালয় জানে’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৪০ Time View

করোনা ভাইরাসের টিকা না দিলে ভারত টাকা ফেরত দেবে বলে কিছুদিন আগে সাংবাদিকদের জানিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সত্যিই টাকা ফেরত দেবে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এটা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় জানে। তারা এটা দেখভাল করছে।

আজ বুধবার (২৩ জুন) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর এক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রী। এ সময় সাংবাদিকেরা আরও কিছু প্রশ্ন রাখেন অর্থমন্ত্রীর কাছে। তবে কোনো প্রশ্নেরই ঠিকঠাক জবাব দেননি অর্থমন্ত্রী।

বাংলাদেশ পোশাক উৎপাদক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রফতানিকারক সমিতি (বিকেএমইএ) প্রণোদনার টাকা ফেরত দেওয়ার জন্য বাড়তি সময় চাচ্ছে। সময় কি দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমার কাছে এ বিষয়ে কোনো আবেদন আসেনি। এলে দেখব, কী করা যায়।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশের রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশ না করা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমরা আইনি প্রক্রিয়ায় গেছি। তাদের বিরুদ্ধে মামলা করেছি। মামলা চলমান। এ পর্যায়ে মন্তব্য করা ঠিক হবে না।

৫ থেকে ১০ টাকার সার্জিক্যাল মাস্ক ৩৫৬ টাকায় কেনা হয়েছে বলে সংসদীয় কমিটির কাছে ধরা পড়েছে। এগুলো সরাসরি ক্রয়পদ্ধতিতে কেনা হয়েছিল। তখন অর্থমন্ত্রী বলেছিলেন, এগুলো তদারক করা হবে।

এ নিয়ে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, প্রতিটি মন্ত্রণালয়ের জন্য আলাদা বরাদ্দ রয়েছে। নিজেরাই কেনাকাটা করতে পারেন।

বাজেট ঘাটতি নিয়ে অর্থমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি জিডিপির ১৮, ভারতের ১৩, জাপানের ১২ দশমিক ৯, চীনের ১১ দশমিক ৮৮, ইন্দোনেশিয়ার ৮ ও ভিয়েতনামের ৬ দশমিক ২ শতাংশ। ভিয়েতনাম বাংলাদেশের প্রায় সমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ