1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর চূড়ান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৫৭ Time View

করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সর্বধরনের খেলাধুলার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ের সরকার। তাতে শঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিয়ে। তবে সিরিজটি নিয়ে আশাবাদী ছিল দুই দেশের ক্রিকেট বোর্ড।

সবধরনের শঙ্কা উড়িয়ে দিয়ে জিম্বাবুয়েতে যাওয়ার সপ্তাহখানিক আগে সফরটি চূড়ান্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। নির্ধারিত সময়েই সিরিজটি হবে বলে জানিয়েছেন তিনি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আকরাম বলেন, ‘অবশেষে জিম্বাবুয়ের সঙ্গে সফরটি চূড়ান্ত হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৮ কিংবা ২৯ জুন দল যাবে এবং ৭ জুলাই থেকে সিরিজটি শুরু হবে। ম্যাচের সব সূচি আগের মতোই রয়েছে।’

পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী, জিম্বাবুয়েতে পৌঁছে মাত্র একদিনের কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশের ক্রিকেটাররা। একদিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নামবে তামিম ইকবাল-সাকিব আল হাসানরা।

জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট ও সমান সংখ্যক তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ৭ জুলাই। বুলাওয়েতে হবে সিরিজের একমাত্র টেস্ট। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে এই দুদল। ১৬ ‍জুলাই হবে সিরিজের প্রথম ওয়ানডে।

সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৮ ও ২০ জুলাই। ওয়ানডের পর সর্বশেষ মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। যেখানে প্রথম ম্যাচ ২৩ জুলাই। আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৫ ও ২৭ জুলাই। এরপর দেশে ফিরবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ