1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জার্মানির ডার্মস্টাটে বাংলাদেশিদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ইয়ামালের ২ গোল ও ১ অ্যাসিস্ট, স্পেনের আরেকটি জয় ঢাকার ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না : ডিএসসিসি প্রশাসক নেশন্স লিগের জন্য ক্লাবগুলোকে ৩ কোটি ১৫ লাখ ইউরো দেবে উয়েফা ৩৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ৫ ব্যাংক ভিনিসিউসদের দ্বিতীয়ার্ধের খেলায় খুশি ব্রাজিল কোচ স্লোগান বিতর্ক: জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে বিএনপি? এশিয়ান গেমস ক্রিকেটে একটি ম্যাচও না খেলে সেমিতে টাইগাররা ঘরোয়া ক্রিকেটের নতুন অধ্যায়: সাজানো হলো থ্রি টুর্নামেন্টের টিম ম্যানেজমেন্ট ড্রাফট লন্ডন সামিটে বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা উপস্থাপন

তেহরানে রেডিও নিয়ন্ত্রিত গাড়ির ‘রেস’!

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুলাই, ২০১২
  • ১৩২ Time View

বিশ্বে প্রথমবারের মত রেডিও নিয়ন্ত্রিত গাড়ির ‘রেস’ বা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ইরানের রাজধানী তেহরানে। প্রতিযোগিতায় রেডিও নিয়ন্ত্রিত খেলনা গাড়ির গতি এবং অন্যান্য সামর্থ্যরে বিভিন্ন দিক প্রদর্শিত হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

সাম্প্রতিক সময়ে রেডিও নিয়ন্ত্রিত সৌখিন খেলনা গাড়ি বাজারে অহরহ পাওয়া যাচ্ছে। তবে এসব গাড়ির কারিগরী দিক এবং ভবিষ্যৎ সম্ভাবনা এখন অনেক ব্যক্তিকেই এগুলোর প্রতি আগ্রহী করে তুলছে।

মূলত এ সব খেলনা গাড়ির ইঞ্জিন এবং অন্যান্য ক্ষেত্রে সামান্য কারিগরী পরিবর্তন ঘটিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আগ্রহীরা।

আগস্টে অনুষ্ঠেয় রেডিও নিয়ন্ত্রিত গাড়ির এশীয় প্রতিযোগিতার দিকে চোখ রেখেই তেহরানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

সেভাবে পরিচিতি না পেলেও রেডিও নিয়ন্ত্রিত গাড়ির ইতিহাস অবশ্য অনেক পুরনো। গত শতাব্দীর ষাটের দশকের মাঝামাঝি সময়েই বাজারে চলে আসে এ ধরণের গাড়িগুলো। প্রথম প্রজন্মের গাড়িগুলো মূলত নাইট্রোজেন অথবা গ্যাস দ্বারা পরিচালনা করা হতো। তবে এখন এগুলোর স্থান দখল করে নিচ্ছে বৈদ্যুতিক শক্তিতে চালিত গাড়িগুলো।

রেডিও নিয়ন্ত্রিত গাড়ি একটা সময় পর্যন্ত সৌখিন আগ্রহীদের একটি বিষয় হিসেবে বিবেচিত হয়ে থাকলেও এখন এটা ধীরে ধীরে বিশ্বজুড়ে জনপ্রিয় ক্রীড়া ইভেন্ট হিসেবে জায়গা করে নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ